ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:০০ পিএম
X
Advertisement

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা মরদেহের শরীরে গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, গত রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার পর মরদেহটি ভেসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

টিএন/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement