শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৩৭টি মন্দিরে সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আড়াইহাজার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল।
উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার ৩৭টি মন্দিরের প্রতিনিধিদের হাতে দুর্গাপূজা উদ্যাপনের জন্য অনুদান তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, দুর্গাপূজা উদ্যাপনে সহযোগিতা এবং মন্দিরগুলোতে ধর্মীয় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে।