ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ৩৯ ক্রিকেটার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ৩৯ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় চুক্তি এবং নয়জন উন্নয়নমূলক চুক্তি পেয়েছেন। গত মৌসুমে এই তালিকায় ছিলেন ৩০ জন ক্রিকেটার।

আন্তর্জাতিক অভিষেক না হওয়া পেসার হেনরি ক্রোকোম্বকে দুই বছরের চুক্তি দিয়েছে ইসিবি। একই মেয়াদের চুক্তি পেয়েছেন জর্ডান কক্সও। নতুন করে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন টম ব্যান্টন, স্যাম কুক, এমিলিও গে, ম্যাথিউ ফিশার, ড্যান লরেন্স ও অলি রবিনসন।

দুই বছরের চুক্তি পাওয়া অন্য ক্রিকেটাররা হলেন জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, স্যাম কারান, উইল জ্যাকস, জো রুট ও জশ টং। তাঁদের চুক্তির মেয়াদ ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এক বছরের কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন রেহান আহমেদ, টম ব্যান্টন, শোয়েব বশির, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কুক, লিয়াম ডসন, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, অলি পোপ, ম্যাথিউ পটস, আদিল রশিদ, অলি রবিনসন, ফিল সল্ট ও জেমি স্মিথ। এসব চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

উন্নয়নমূলক চুক্তি পেয়েছেন জেমস কোলস, ম্যাসন ক্রেন, জশ হল, এডি জ্যাক, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, থমাস রিউ, ম্যাথিউ রিভিস ও মিচেল স্ট্যানলি। তাঁদের চুক্তির মেয়াদও ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্রোকোম্বের পারফরম্যান্স তাঁকে এই চুক্তি পেতে সহায়তা করেছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে গত মৌসুমে ২৩.৫২ গড়ে ৪০টি উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে ছিল দুটি হ্যাটট্রিক। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই একাধিক বছরের কেন্দ্রীয় চুক্তি পাওয়া ইংল্যান্ডের পুরুষ দলের প্রথম ক্রিকেটার তিনি।

ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো সহজ হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আকর্ষণের মধ্যেও খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে ধরে রাখতে ২০২৩ সালে বহু বছরের কেন্দ্রীয় চুক্তির ব্যবস্থা চালু করেছিল ইসিবি।

এদিকে গত মৌসুমে চুক্তিতে থাকা জ্যাক ক্রলি ও বাঁহাতি পেসার লুক উড এবার পূর্ণাঙ্গ চুক্তির তালিকায় নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বেন স্টোকস ও মার্ক উডও চুক্তির বাইরে রয়েছেন।

উন্নয়নমূলক চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের কাউন্টি ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরিয়ে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলানোর সুযোগ তৈরি করতে চায় ইসিবি। এর মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য ক্রিকেটার প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে বোর্ডটির।
 

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement