ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাজার গোলের পথে রোনালদো, আল নাসরের জয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৪২ এএম আপডেট: ১৩.১০.২০২৬ ১:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর ৯৮১তম গোলের দিনে উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফেরগানাকে ৩-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে এটি এবারের প্রতিযোগিতায় আল নাসরের প্রথম জয়।
‎
‎সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে আল নাসর। তবে ম্যাচ শুরুর আগে নিরাপত্তা সতর্কতার কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকির পর রিয়াদে সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ।
‎
‎ম্যাচের ৩৩তম মিনিটে অ্যাঞ্জেলোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সাদিও মানের ক্রস থেকে আইমান ইয়াহইয়া বলটি রোনালদোর সামনে বাড়িয়ে দেন। সুযোগ পেয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। এটি ছিল তাঁর পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। অর্থাৎ ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে আর প্রয়োজন ১৯টি গোল।
‎
‎দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেফতচি। ৫১ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। তবে ৬৫ মিনিটে ইক্রমজন আলিবায়েভ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নেফতচি। এরপর ৭৮ মিনিটের দিকে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়।
‎
‎প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এই জয় আল নাসরের জন্য স্বস্তির। অন্যদিকে বয়স ৪১ হলেও গোলের ধারাবাহিকতা ধরে রেখে রোনালদো বুঝিয়ে দিচ্ছেন, হাজার গোলের স্বপ্ন থেকে এখনো দূরে সরে যাননি তিনি।
‎
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement