ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রায় ২ ডলার বাড়ার পর কমল বিশ্ববাজারে তেলের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:১৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎

‎
‎বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মঙ্গলবার কিছুটা কমেছে। আগের কার্যদিবসে প্রায় ২ ডলার বেড়ে যাওয়ার পর সরবরাহে সম্ভাব্য বিঘ্ন এবং রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে দরপতন হয়েছে।
‎
‎মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে।
‎
‎এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে লেনদেন শেষ করে। এটি ছিল গত ১৫ সেপ্টেম্বরের পর ব্রেন্ট তেলের সর্বোচ্চ সমাপনী দর।
‎
‎সৌদি আরবে হামলার কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে প্রভাব ফেলছে। অন্যদিকে, রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়তে পারে,এমন সম্ভাবনা তেলের বাজারে দামের ঊর্ধ্বগতিতে কিছুটা চাপ তৈরি করেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা বাজারের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন।
‎
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement