ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কানাডায় দুই বাসসহ আট যানবাহনের সংঘর্ষ, নিহত ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:০২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কানাডার ক্যালগারিতে দুটি যাত্রীবাহী বাসসহ আটটি যানবাহনের সংঘর্ষের পর আগুন ধরে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের উত্তর-পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাস প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসস্টপে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আঘাত করে।

এতে দ্বিতীয় বাসটিতে আগুন ধরে যায়। পরে বাসটি সড়কের অন্য পাশে গিয়ে আরও তিনটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। প্রাকৃতিক গ্যাসচালিত বাসটিতে আগুন লাগার কারণ হিসেবে গ্যাসকে দায়ী করা হচ্ছে।

দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে বাসের ছাদে আগুন জ্বলতে এবং আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

জরুরি চিকিৎসাসেবা বিভাগের মুখপাত্র অ্যাডাম লোরিয়া জানান, আহত ১৯ জনের মধ্যে ১০ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত তিনজনও দুর্ঘটনার শিকার বাসের যাত্রী ছিলেন। এ ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ক্যালগারির পুলিশ কর্মকর্তা অ্যান্ডি উডওয়ার্ড বলেন, তাঁর ৩৬ বছরের কর্মজীবনে দেখা সবচেয়ে বড় দুর্ঘটনাস্থলগুলোর একটি এটি।

ক্যালগারির মেয়র জেরোমি ফার্কাস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছেন। আলবার্টা প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

  এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement