ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৭ বছর বয়সেই সাঁতারে বিশ্ব রেকর্ড জাপানের ওহাশির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পুরুষ সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জাপানের ১৭ বছর বয়সী তরুণ শিন ওহাশি। ঘরের মাঠে এশিয়ান গেমসে পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জয়ের পথে এই রেকর্ড গড়েছেন তিনি। টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ওহাশি সময় নিয়েছেন ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড, যা আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম।

এর আগে ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইইয়াং ২ মিনিট ৫.৪৮ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন। ওহাশিই প্রথম পুরুষ সাঁতারু, যিনি ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৫ সেকেন্ডের কম সময় নিলেন।

বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই পুলে নেমেছিলেন ওহাশি। সোনাজয়ী এই জাপানি বলেছেন, ‘বিশ্ব রেকর্ডই আমার লক্ষ্য ছিল। সেটি অর্জন করতে পেরে আমি খুব খুশি। সমর্থকদের, পরিবারকে এবং যাঁরা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ।’

রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ। তিনি ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন। আর দক্ষিণ কোরিয়ার চো সঙ জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

এবারের এশিয়ান গেমসে ওহাশি যে দুর্দান্ত কিছু করে ফেলতে পারেন, সেই সম্ভাবনার কথা লিওঁ মারশাঁই কয়েক দিন আগে বলেছেন। ফ্রান্সের অলিম্পিক ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক চ্যাম্পিয়ন ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘আমি ভয় পাচ্ছি। ওকে নিয়ে আমি সত্যিই খুব ভয় পাচ্ছি।’

এসএফ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement