ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অনলাইনে যোগদান করেছেন চুয়েটের নতুন উপাচার্য শরীফুল আলম
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্যসাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি টানা তৃতীয় দিনের মতো চলছে। এর মধ্যেই অনলাইনে যোগদান করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

তিনি বলেন, আমি বিকেলে অনলাইনে যোগদান সম্পন্ন করেছি। শিক্ষা সচিব আমার যোগদান গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব জায়গায় যোগদানের বিষয়টি জানানো হয়েছে।

ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত উপাচার্য বলেন, আমি শিগগির ক্যাম্পাসে যাব। তার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা করব।

গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত আসার পরই বিক্ষোভ শুরু করেন চুয়েটের শিক্ষার্থীরা। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ওই রাত থেকেই আন্দোলন শুরু করেন তারা।

পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চুয়েট শিক্ষক সমিতি।

এদিকে নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে যাওয়ার আগে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন। ফলে তার যোগদান ও পরবর্তী কার্যক্রম ঘিরে চুয়েটে চলমান আন্দোলনের পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

টিআইএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement