ফিফার নতুন টুর্নামেন্ট আসিয়ান কাপের প্রথম আসরের পর্দা উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চীনের হংকংয়ের মং কক স্টেডিয়ামে লাওস ও ব্রুনাই দারুসসালামের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। যেখানে শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মিয়ানমার ও তিমুর-লেস্তে।
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৪টি দল। ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়া ও হংকংয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আসিয়ান কাপের প্রথম আসর।
দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। ‘ডিভিশন-১’-এর ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ার জাকার্তা ও বান্দুংয়ে। আর ‘ডিভিশন-২’-এর ম্যাচগুলোর আয়োজক হংকং।
অতিথি দল হিসেবে ডিভিশন-১-এর ‘গ্রুপ এ’-তে খেলবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল।
এসএফ