এশিয়ান গেমসের ক্রিকেটে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে মালয়েশিয়া। ৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২ ওভারেই জয় তুলে নেয় তারা।
প্রথমে ব্যাট করে হংকং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮১ রান করে। মালয়েশিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল হংকংয়ের ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।
জবাবে মালয়েশিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। দুই উইকেট হারালেও লক্ষ্য পূরণে কোনো বেগ পেতে হয়নি তাদের। শেষ পর্যন্ত ১২ ওভারে ৮২ রান করে ৮ উইকেটের জয় নিশ্চিত করে মালয়েশিয়া।
এই জয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে নিজেদের অভিযান জয়ে শুরু করল মালয়েশিয়া।
এফএস