এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে জাপানকে ৪৮ রানে হারিয়ে অভিযান শুরু করেছে আফগানিস্তান।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জাপান। ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৯ রান করে। দলের পক্ষে মোহাম্মদ আকরাম সর্বোচ্চ ৩৪ রান করেন।
জবাবে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাপান। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ৮১ রানে অলআউট হয় তারা।
ফলে ৪৮ রানের জয় নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে শুভসূচনা করল আফগানিস্তান।
এফএস