ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম
X
Advertisement

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১ ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশ হাবিপ্রবি সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় ফজিলা মেস থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া। তাঁর বাড়ি ঢাকার গাজীপুরে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, ‘আমরা খবর পাই, হাবিপ্রবি সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় একটি মেসে একজন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ফজিলা নামে একটি মেস থেকে সিনথিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাই। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি।’

তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাঁর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাঁরা রওনা হয়েছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে জানা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement