ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সার সংকট ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কৃষক সমিতির বিক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম
X
Advertisement

সারের সরবরাহ নিশ্চিত করা, দাম কমানো, কৃষক হয়রানি বন্ধ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক সমিতির সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুভাষ শাহ রায়, কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক রেবতী বর্মন, জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, জেলা কমিটির সদস্য আব্দুল জলিলসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সার সংকটে কৃষকেরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক কৃষক প্রয়োজনীয় সার পাচ্ছেন না। তাঁদের অভিযোগ, কিছু ডিলার সিন্ডিকেট করে সার বিতরণে অনিয়ম ও কৃষকদের হয়রানি করছেন। এতে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পেরে কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন।

একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে কৃষির উৎপাদন খরচও বেড়ে যায়। এর প্রভাব কৃষক ও সাধারণ ভোক্তাদের ওপর পড়ে। তাই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

সমাবেশ শেষে কৃষক সমিতির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেটে গিয়ে শেষ হয়।

টিএইচ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement