ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মানিকগঞ্জে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত, ৯ জনের কারাদণ্ড
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলার জাগীর এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করার পর এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডিতদের মধ্যে একজনকে এক বছর এবং বাকি আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন এ দণ্ড দেন।

সহকারী কমিশনার রিক্তা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে জাগীর এলাকার একটি পুরোনো কারখানার গোডাউনে অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে নয়জনকে আটক করা হয়। পরে বুধবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, সিংগাইর উপজেলার হিরু নামে এক ব্যক্তি ওই নয়জনকে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের জন্য ভাড়া করেছিলেন। প্রক্রিয়াজাত করা মাংস ঢাকা ও আশপাশের বিভিন্ন হোটেলে পাঠানোর কথা ছিল।

দণ্ডিতরা হলেন—মানিকগঞ্জের মিজানুর রহমান, গাজীপুরের ইব্রাহিম খলিল ও রুবেল, জামালপুরের সোহেল রানা, ঢাকার ইমন হাসান, তুহিন, মাসুদ জানা ও মারুফ এবং টাঙ্গাইলের হুমায়ুন কবির।

মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement