ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর শামীম নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

বুধবার সকালে উপজেলার পাগলা চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত শামীম শরীয়তপুরের ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে। তিনি চিতাশালের খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে শামীম ও তাঁর স্ত্রী ময়ূরীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে তাঁদের মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে শামীম তাঁর স্ত্রীকে গলায় ছুরিকাঘাত করেন। এতে ময়ূরী গুরুতর আহত হন।

পরে শামীম ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ময়ূরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বাউন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটেছে। শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএস/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement