ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এসএসএফ সদস্যদের বাড়ল বিশেষ ভাতা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত বিশেষ নিরাপত্তা বাহিনীতে (এসএসএফ) কর্মরত সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীর অন্যান্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ২০ শতাংশ বাড়িয়েছে সরকার। তবে বর্ধিত ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসএসএফে কর্মরত সদস্যদের অনুকূলে বিশেষ ভাতা এবং বাহিনীতে কর্মরত অন্যান্য কর্মচারীদের অনুকূলে ক্ষতিপূরণ ভাতা হিসেবে ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত টাকার পরিমাণের ওপর ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

তবে এই বর্ধিত ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে পাওয়া যাবে। অর্থাৎ, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী নির্ধারিত বিশেষ ভাতা ও ক্ষতিপূরণ ভাতাই বহাল থাকবে।

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে যে পরিমাণ বিশেষ ভাতা বা ক্ষতিপূরণ ভাতা আহরিত হয়েছে, তার সঙ্গে ২০ শতাংশ যোগ করে নতুন ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সেই নির্ধারিত পরিমাণ ভাতা দেওয়া হবে।

এ ছাড়া নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী মূল বেতনের শতাংশ হিসেবে এই ভাতার হার বা পরিমাণ নির্ধারণ করা হবে না বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রেষণে নিয়োজিত কর্মচারীরা নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকিভাতা, ক্ষতিপূরণ ভাতা, বিশেষ ভাতা বা প্রতিরক্ষা সার্ভিস ভাতা প্রযোজ্য ক্ষেত্রে পাবেন না।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলমের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

টিআইএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement