ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরগঞ্জে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পানিতে পড়ে আবু সাঈদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকার তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ওই এলাকার রেজাউল করিমের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির আশপাশের পানিতে শিশুটির সন্ধান পান তারা। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্ল্যাহ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ির আশপাশে পানি থাকায় শিশুদের এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।

টিএইচ/এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement