ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত তিন মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবুনিয়া সমুদ্রসৈকত থেকে তিন ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা ও বিকেল ৩টার দিকে পৃথক দুটি স্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

ওসি আতিকুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনখালী সমুদ্রসৈকতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। মরদেহ দুটি প্রায় ৫০০ মিটার দূরত্বে পড়ে ছিল।

অপরদিকে, সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহ তিনটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে ২১ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়া উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাঁদের কেউ রয়েছেন কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত সোমবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাটসংলগ্ন সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে। পুলিশ ও কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী ওই নৌকাটি ডুবে যায়। এতে এক নারী ও এক শিশু মারা যান। পরে কোস্টগার্ড ও স্থানীয় লোকজন কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় আরও এক নারী নিখোঁজ ছিলেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে টেকনাফ থানার পুলিশ জানায়, তাঁরা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। পরে সাগরপথে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

এসইউ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement