সাতক্ষীরায় বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর আহমেদ শুভ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান শুভ। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএস