ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম
X
Advertisement

জামালপুরে এক নারীকে ধর্ষণের দায়ে আসলাম হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন (৩৩) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলই মণ্ডলপাড়া এলাকার হায়দর আলীর ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজরুল হক জানান, আসলাম হোসেন ভুক্তভোগী নারীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পরে মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তার বাবা-মা তাকে বিয়ে দেন।

ভুক্তভোগী নারী স্বামীর সংসারে থাকাকালে আসামি ওই নারীর স্বামীর কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদের সংসারে অশান্তির সৃষ্টি করেন। পরে ২০২৩ সালের ১০ জুলাই ভুক্তভোগী নারীর সঙ্গে তার স্বামীর তালাক হয়। এরপর থেকে ওই নারী বাবার বাড়িতে বসবাস করছিলেন।

ওই বছরের ২০ জুলাই রাতে আসামি ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা আসলাম হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার দুই দিন পর, ২২ জুলাই, ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন।

মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার বিচারক আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লাখ টাকা অর্থদণ্ড দেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

এলএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement