রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে দুর্বৃত্তের হামলায় হাসি আক্তার নামে এক যৌনকর্মী নিহত হয়েছেন।
বুধবার রাতের দিকে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।
ওসি জানান, ঘটনার পর থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। কীভাবে এবং কারা এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ঘটনার পর দৌলতদিয়া যৌনপল্লিতে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। হাসি আক্তার হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
এফএস