সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষকদের পদায়ন শেষ হওয়ার পর আবার বদলি কার্যক্রম চালু করা হবে। তখন বর্তমান বদলি নীতিমালা রাখা হবে, নাকি নতুন নীতিমালা করা হবে, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। এরপর ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।
পদায়নের পর পর্যায়ক্রমে তাদের প্রশিক্ষণে পাঠানো হবে। নির্বাচিত শিক্ষকদের যথাসময়ে নিয়োগপত্র দেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এফএস