আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটকের পর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময় ‘জুলুম’ হিসেবে গণ্য হবে। যা গুম হিসেবে গণ্য হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনালে কোনো আসামি দণ্ডিত হওয়ার পর ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর আপিল করার সুযোগ থাকবে না।
তিনি বলেন, আইনের নির্ধারিত সময়সীমার মধ্যে বিচারিক প্রক্রিয়া ও আপিলের সুযোগ নিশ্চিত করা জরুরি।
এফএস