রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধের জেরে মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাহবুব নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত পৌনে ১টার দিকে শাহ আলী মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টাকা-পয়সার লেনদেন নিয়ে মেহেদীর সঙ্গে মাহবুবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহবুব ছুরি দিয়ে মেহেদীকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা মাহবুবকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে তুলে দেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এফএস