আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারে পোস্টার, মিছিল-শোডাউন ও হেলিকপ্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার এবং ভোটারদের অর্থ, খাবার বা উপহার দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার সুযোগ থাকলেও মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ বা ব্যক্তিগত আক্রমণাত্মক কনটেন্ট এবং এআই দিয়ে ভুয়া তথ্য প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রাখা হয়েছে ইসির হাতে।
এফএস