ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎নতুন দায়িত্বে আবদুস সালাম পিন্টু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রোববার কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে কমিটি গঠনের প্রস্তাব পাসের পর টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে এর সভাপতি করা হয়।
‎রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
‎কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ আবদুস সালাম পিন্টুর পাশাপাশি পদাধিকারবলে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী কমিটির সদস্য হিসেবে থাকবেন।
‎কমিটির অন্য সদস্যরা হলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বারী, নারায়ণগঞ্জ-৫ আসনের আবুল কালাম, ঢাকা-১৯ আসনের মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মোহাম্মদ আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মোহাম্মদ আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।
‎মোহাম্মদ আবদুস সালাম পিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি উপ-শিক্ষামন্ত্রীর দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য।
‎সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে সুপারিশ এবং মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি জোরদারে ভূমিকা রাখে।
এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement