বাকস্বাধীনতার অপব্যাখ্যা করে একটি রাজনৈতিক গোষ্ঠী মিথ্যাচার, অপপ্রচার ও অশালীন ভাষা ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বাকস্বাধীনতার নামে যারা অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে আইন নিজের গতিতে ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম রাজনৈতিক দল। যে দলটি বাংলাদেশে বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে কাজ করেছে।’
রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রে বাকস্বাধীনতার পাশাপাশি শালীনতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
এফএস