ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিয়ামি বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, সড়কে কার্গো বিমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে পড়ে একটি কার্গো উড়োজাহাজ। এ সময় সড়কে থাকা একাধিক গাড়িতে আঘাত করে বিমানটি। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
‎নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। সংবাদ সম্মেলনে তিনি জানান, গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
‎যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মিয়ামির স্থানীয় সময় রোববার বেলা ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে উড্ডয়ন করেছিল।
‎অবতরণের সময় কোনো কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে চলে যায়। সেখানে থাকা একাধিক গাড়িতে আঘাত করার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায় বলে জানিয়েছে স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ।
‎দুর্ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি অ্যামাজনের পরিচালিত প্রাইম এয়ারের। অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল বলেন, দুর্ঘটনায় কী ঘটেছে, তা জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
‎তবে ঠিক কী কারণে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত করা হয়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎    এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement