ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
X
Advertisement

চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় বগুড়ার সান্তাহার রেলওয়ে পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করে পাকশি জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন এটিএসআই খোকন ইসলাম, পুলিশ সদস্য ফজলে রাব্বি, গোলাম মোস্তফা ও আশিকুল রহমান। ঘটনার দিন তারা ট্রেনে দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন জানান, তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে। মামলার প্রধান অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, ৩১ আগস্ট রাতে কুড়িগ্রাম এক্সপ্রেসে তাকে ধর্ষণ করা হয়। এ সময় অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্য তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযুক্ত ক্যানটিনকর্মী আবু বক্কর সিদ্দিক আদালতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাদের মধ্যে সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

এসএফ 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement