ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাজার ধ্বংসের চেষ্টা মেনে নেওয়া হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ২৬.০৮.২০২৬ ৬:১৭ পিএম
X
Advertisement

মাজার ধ্বংস বা ভাঙচুরের কোনো চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশে পীর-তরিকা ও মাজার রয়েছে। কোনোভাবেই এসব স্থানে ভাঙচুর করতে দেওয়া হবে না।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় দেবীগঞ্জ পৌরসদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা'য়াত আয়োজিত জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ইন্টেরিয়াম সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংস ও বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এমনকি একজন মুসলমান অন্য একজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংসের চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলে জানান আজাদ।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, যেসব এলাকায় সারের ডিলার নেই, সেখানে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে সারের সংকট সমাধানের পাশাপাশি কৃষকরা যাতে বেশি দামে সার কিনতে বাধ্য না হন, সেটিও নিশ্চিত করা হবে। বিদ্যুতের চাহিদা পূরণে সোলার প্রকল্প গ্রহণের কথাও জানান তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার বয়স্ক ভাতা কার্ড, কৃষক কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে।

ধর্মীয় প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানুষকে দিকনির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। তিনি বলেন, ‘আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না।’ ক্ষমতায় যাওয়ার যে আশা করা হয়েছিল, জনগণ তা পূরণ হতে দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রাসুল (সা.)-এর আদর্শ ও নীতি অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁর নবুয়তি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ন্যায়বিচার ও মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদি।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা'য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম ও জাকিরুল ইসলামসহ অন্যরা।

সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দেবীগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement