ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক যুবকের নাম আজিবর রহমান (২৩)।

সোমবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার দোনালার মাথা সংলগ্ন ভারতীয় সীমান্তঘেঁষা এলাকা থেকে বিএসএফ তাকে আটক করে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে চোরাচালানের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি সীমান্ত পিলার ৯৮৮-এর কাছাকাছি এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় ভারতের জলজলি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের সামনে পড়লে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিবর বিএসএফের হাতে আটক হন।

আজিবরকে ফিরিয়ে আনতে পশ্চিম ঢলডাঙ্গা বিজিবি ক্যাম্প ও জলজলি ক্যাম্পের বিএসএফ সদস্যদের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

-টিএস/আ-হ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement