ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে সুমন ফুড প্রোডাক্টসকে জরিমানা
✎ প্রেস রিলিজ
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিলেটে নিরাপদ খাদ্য আইন অমান্য করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘সুমন ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন এলাকার তেলিবাজার বাইপাস সংলগ্ন ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জনাব মো. পারভেজের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে চিপস তৈরির প্রক্রিয়ায় একের পর এক গুরুতর অনিয়ম ও অসংগতি পরিলক্ষিত হয়। এর মধ্যে বিষাক্ত পোড়া তেলের ব্যবহার এবং চিপস তৈরিতে অত্যন্ত নিম্নমানের বিট লবণ খোলা বস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া চিপস প্রক্রিয়াযাতকরণ ও প্যাকেটজাতকরণের ক্ষেত্রে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। 

দেখা যায়, খাদ্যকর্মীরা লম্বা ও অপরিষ্কার নখ নিয়ে সরাসরি খালি হাতে চিপস প্যাকেটিং করছেন এবং উৎপাদিত খাদ্যপণ্য সরাসরি নোংরা ফ্লোরে ফেলে রাখা হয়েছে। এমনকি কারখানাটির প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স ও অন্যান্য প্রশাসনিক অনুমোদনও ছিল না, উপরন্তু নকল লেবেলিংয়ের মাধ্যমে নোংরা পরিবেশেই পণ্যগুলো প্রস্তুত করে বাজারে সরবরাহ করা হচ্ছিল।

এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী সুমন ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সাথে প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মানসম্মত কাঁচামাল ব্যবহার এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত এ ধরনের নোংরা কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝