ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মতলবে অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৫:৪২ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ছেংগারচর পৌরসভার মরাদন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজু এবং কুমিল্লার মহসিন।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার ষাটনল ও ছেংগারচর পৌরসভা এলাকায় ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে নজরদারি জোরদার করা হয়। নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আসা ৫-৬ সদস্যের একটি দল ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধস্থলে চেকপোস্ট স্থাপন এবং বিশেষ অভিযান শুরু করা হয়।

অভিযানের অংশ হিসেবে ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরাদন এলাকার শিকদার বাড়িকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন তিনজনকে দেখে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। তাদের একজন পাশের ধানক্ষেতে আত্মগোপন করেন। পরে অভিযান চালিয়ে সোহেল ওরফে রাজুকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় রামদা ও তালা কাটার সরঞ্জামসহ মহসিনকেও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, কারাগারে থাকা অবস্থায় তাদের পরিচয় হয়। পরে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন তারা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিরা নুর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝