ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপির নেতারা যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন, তাদেরও গ্রেপ্তার করতে হবে: আমান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:২৮ পিএম
X

ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন, তাকেও গ্রেপ্তার করতে হবে। বিএনপির নাম ব্যবহার করে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা ভূমি দখলের সঙ্গে জড়িত থাকলে তাকে দলে রাখা হবে না বলেও জানান তিনি।

বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি সরকারবাড়ি সড়কের পাশে খাল খননকাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি আধুনিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করছেন। তাই আমাদের কোনো নেতা যদি আপনাদের কথা না শোনেন বা কাজ করতে না চান, তাহলে আমাকে জানাবেন। প্রয়োজনে সেই নেতাকে দলে রাখা হবে না।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিজের সংসারের কাজ শেষে অবশিষ্ট সময় মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। বিএনপি সরকার আপনাদের পাশে থাকবে এবং আপনাদের জন্য কাজ করবে।

তিনি আরও বলেন, দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ভূমি দখলের মতো অপরাধ করতে পারবে না। মাদক সেবনকারী ও মাদক বিক্রেতাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি বিএনপির কোনো নেতাকর্মী যেন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের পক্ষে তদবির না করেন, সে বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের দেশের জনগণের সঙ্গে মিলেমিশে ভালো কাজ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, স্থানীয় বিএনপি নেতা আমান সরকার, হাজী মো. আব্দুল আজিজ, হাজী মহিউদ্দিন, ইয়ার মো. ইয়াসিন সরকার শাওনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝