ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৫, চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:০১ পিএম
X

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীউল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছা. আমিনা বিবি (৫২)।

লিখিত অভিযোগে আমিনা বিবি জানান, উপজেলার উত্তর জগন্নাথপুর মৌজার এসএ-৮৮৯ দাগের ২৪ শতক ভিটা জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

অভিযোগে বলা হয়, বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর জগন্নাথপুর গ্রামের আহমেদ হাসান, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীউল ইসলাম, বানাহার গ্রামের আউয়াল ইসলাম নিলয়, শাহীন, মিঠু, পানিকাটা গ্রামের রতনসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে জোরপূর্বক ধান রোপণের চেষ্টা করেন।

আমিনা বিবির দাবি, তারা বাধা দিলে অভিযুক্তরা হামলা চালিয়ে তার পরিবারের পাঁচ সদস্যকে মারধর করেন। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে জমি দখল এবং পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকি দিয়েছেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এইচইউআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝