ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৫০ পিএম
X

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস শোলাপ্রতিমা গ্রামের গাধুর স্টেশন এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস অটোভ্যান নিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তার অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অটোভ্যানচালক ফেরদৌস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখীপুর থানার এসআই আল মামুন বলেন, নিহত বাকপ্রতিবন্ধী যুবকের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবারও সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক মধ্যবয়সী ব্যক্তি নিহত হন। নিহত জয়নাল আবেদীন (৬০) প্রতিমা বংকী গ্রামের স্থায়ী বাসিন্দা গুনজর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সড়ক দিয়ে হাঁটার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ওই মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন বলে জানা গেছে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় গতকাল ও আজকের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝