ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিলেটে গ্যাস সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ, দগ্ধ ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৫১ পিএম
X

সিলেটের দক্ষিণ সুরমায় একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে লোড-আনলোডের সময় বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পর গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা থানার খিদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন— দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের সময় একটি সিলিন্ডারে গ্যাস লিকেজ দেখা দেয়। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মরত তিন শ্রমিক দগ্ধ হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল বলেন, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণ ও আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোবিন্দ বিশ্বাস বলেন, বিস্ফোরণের ঘটনায় আহতদের বিষয়ে এখনো তাদের বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সাধারণত এ ধরনের রোগীদের প্রথমে ক্যাজুয়ালটি বা জেনারেল সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করে প্রয়োজন হলে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝