ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে মহাসড়কে যান চলাচল বন্ধ, আহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম
X

নাটোরের বড়াইগ্রামে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও তার সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্যাংকার থেকে গ্যাস লিক হয়ে চারপাশ সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ঢাকার সাভারের সিদ্দিকুর রহমান (৬০) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার ফজলুর রহমান (৫৫)। তারা যথাক্রমে ট্রাকের চালক ও সহকারী। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী তরল নাইট্রোজেনবাহী ট্রাকটি শ্রীরামপুর এলাকায় পৌঁছালে রাস্তার খানাখন্দের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে যায়, যা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে। এ সময় দুর্ঘটনাস্থলে নিরাপত্তার স্বার্থে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝