ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাভার্ডভ্যান ফেলে পালালেন চালক, ২১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:২৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হবিগঞ্জে কাস্টমসের আমদানি-রপ্তানি সংক্রান্ত বিলের স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে পরিবহনের সময় প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) ভারতীয় জিরা এবং একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। 

বিজিবি জানায়, গোপন সংবাদে বুধবার রাত প্রায় ১১টার দিকে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়। খবর ছিল, বিপুল পরিমাণ ভারতীয় জিরা কাভার্ডভ্যানে করে ঢাকার উদ্দেশে পাচার করা হবে।

রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্ট থেকে প্রায় ২০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে ২১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তল্লাশির সময় কাভার্ডভ্যানের ড্যাশবোর্ড থেকে বিভিন্ন স্ক্যানকৃত নথি, ভুয়া সিল এবং কাস্টমস কর্মকর্তার অফিসিয়াল সিল ও স্বাক্ষর জাল করে তৈরি করা চালান কপি উদ্ধার করা হয়। 

বিষয়টি যাচাই করতে তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী রেভিনিউ অফিসার সবুজ মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন, উদ্ধার চালান কপিগুলো জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ পণ্য পরিবহনের অভিযোগে জিরার চালানটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। 

৫৫ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা এবং চোরাচালান সম্পূর্ণরূপে দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝