ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ীতে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা এলাকার একটি পুকুর থেকে মাদরাসা কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নকলা উপজেলার জালালপুর মহল্লার মৃত সিরাজ আলীর ছেলে সোহাগ মিয়া নালিতাবাড়ী উপজেলার তালতলা বাজার এলাকায় একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো। শুক্রবার বিকেলে সহপাঠীদের সাথে খেলাধূলা শেষে পুকুরে কাঁদা ধুতে গিয়ে নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় মাদরাসায় না যাওয়ায় শিক্ষকরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নালিতাবাড়ী ও নকলা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝