ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৮ দিনে ৪৭ লাখ টাকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:১৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের আটটি দানবাক্স (ডেগসহ) খুলে ১৮ দিনে জমা হওয়া ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। এর আগে চার দিনের সংগ্রহে পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী অর্থ গণনা শেষে এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এদিন সকাল সাড়ে ১১টা থেকে মাজার প্রাঙ্গণে দানবাক্সের অর্থ গণনা শুরু হয়। কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় গণনা সম্পন্ন করা হয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গণনা শেষে পাওয়া অর্থ নির্ধারিত সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে। মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই প্রকাশ্যে অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও দানের ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়। সেদিন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরে সোনালী ব্যাংকের নতুন হিসাবে জমা রাখা হয়।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গত জুনে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি ঐতিহাসিক তিনটি দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়েছে। এছাড়া আর্থিক কার্যক্রম আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝