ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তিস্তা প্রকল্প নিয়ে দ্রুত সুখবর আসছে : দুলু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে  ত্রাণমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা শুধরাবে না। এছাড়াও তিনি বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।

এক শতাব্দীর গৌরব, ঐতিহ্য ও স্মৃতির বন্ধনে নাকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির আলোচনা সভায় অংশ নেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল (অব) আমসাআ আমিন (সাবেক রাষ্ট্রদূত), কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পাটির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝