ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষিকে আরো উৎপাদনমুখী, লাভজনক ও টেকসই করতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আজ টাঙ্গাইলের ধনবাড়ীতে হর্টিকালচার সেন্টার আয়োজিত মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষক আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। তাই কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা প্রয়োজন। কৃষি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মন্ত্রী আরো বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তন ঘটছে। কৃষি খাতেও তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সাথে সম্পৃক্ত করতে সরকার কাজ করছে। কৃষি ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে দেশের কৃষিখাত আরো সমৃদ্ধ হবে। 

এ অনুষ্ঠানে মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কারিগরি আলোচনা করা হয়।

কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান প্রমুখ।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝