ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরিষাবাড়ীতে বোমাসদৃশ দু'টি বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো পুলিশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক স্থানে লাল টেপে মোড়ানো ও বৈদ্যুতিক তার লাগানো দু'টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ (পুরাতন ঘাট) বাজার ও রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধারকৃত বস্তু দু'টি পুলিশ নিষ্ক্রিয় করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জগন্নাথগঞ্জ ঘাট বাজারের পানপট্টি এলাকায় বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বস্তুটির পাশে নারকেলের ছোবড়া ও একটি পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট পড়ে ছিল। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশনের সামনের ময়লার ভাগাড়ে একই ধরনের আরও একটি বস্তু দেখা যায়। বস্তু দু'টি লাল টেপে মোড়ানো এবং দুই পার্শ্বে তিনটি লাল ও তিনটি কালো বৈদ্যুতিক তার লাগানো ছিল। ওপরে সাদা কাগজে হাতে লেখা ‘সাবধান বিপজ্জনক দূরে থাকুন’।

বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিপুল পরিমাণ মানুষ ঘটনাস্থলে ভীড় জমায়।

এব্যাপারে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ‘বস্তু দু'টি বিস্ফোরক না, মূলত আতঙ্ক ছড়ানোর জন্য রাখা হয়েছিল। এলাকাবাসীর তথ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।’

তিনি আরও বলেন, 'কারা এটা করেছে পুলিশ খতিয়ে দেখছে।' তবে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য তিনি অনুরোধ করেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝