ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:১৫ পিএম
X

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। 

শনিবার (১১ জুলাই) বিকেল তিনটার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বন বিভাগ জানায়, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় হাতিটি পা পিছলে গভীর ঢালে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয় এবং পরে আর উঠে দাঁড়াতে পারেনি।

আহত হাতিটিকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। একই সঙ্গে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভেটেরিনারি চিকিৎসক হাতিটির চিকিৎসা করছেন।

কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে বলে আশা করছেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, পাহাড় থেকে পড়ার পর হাতিটি গুরুতর আহত হয়। বর্তমানে এটি মাটিতে শুয়ে আছে এবং খুব সামান্য নড়াচড়া করতে পারছে। ধারণা করা হচ্ছে, হাতিটির পেটে গুরুতর আঘাত পেয়েছেন।

তিনি আরও জানান, হাতিটির চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। হাতিটিকে সুস্থ করার পর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বনে অবমুক্ত করা হবে। প্রয়োজন হলে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হবে।

এএইচএসইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝