ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোস্তাফিজের চোট পরীক্ষা করবে ফিনিক্স
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৩৬ পিএম
X

জিম্বাবুয়ে সফরে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। এই চোটের কারণে ‘দা হান্ড্রেড’-এ তার খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তাই বাংলাদেশের এই পেসারের শারীরিক অবস্থা নিজেরা পরখ করে দেখতে আগামী সপ্তাহে তাকে বার্মিংহামে নিচ্ছে বার্মিংহাম ফিনিক্স। মেডিকেল বিভাগের মূল্যায়নের পরই তার টুর্নামেন্টে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইংলিশ ফ্র্যাঞ্চাইজিটি।

শুক্রবার এক বিবৃতিতে ফিনিক্স জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে চোট পেলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ। এরপর তার চোটের অবস্থা পর্যালোচনা করে টুর্নামেন্টে তাকে রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বার্মিংহাম ফিনিক্সের পারফরম্যান্স পরিচালক জেমস থমাস বলেন, ‘মোস্তাফিজ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, আমাদের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তিনি বার্মিংহামে যাবেন। এরপর আমরা নির্ধারণ করতে পারব, তিনি এ বছর ‘দা হান্ড্রেড’-এ অংশ নিতে পারবেন কি না।

যদিও থমাস আশাবাদি মোস্তাফিজকে নিয়ে, ‘আমরা আশাবাদী যে মুস্তাফিজ এ বছর ফিনিক্সের হয়ে খেলতে পারবেন। তবে সব ধরনের সম্ভাবনার জন্য আমাদের প্রস্তুতি থাকবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পান মোস্তাফিজ। পরে স্ক্যানে তার গ্রেড-ওয়ান মাসল টিয়ার ধরা পড়ে। একই হাঁটুর পুরোনো সমস্যাও রয়েছে তার। বিসিবি জানিয়েছে, সুস্থ হয়ে উঠতে তার প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে।

উল্লেখ্য, আগামী ২১ জুলাই শুরু হবে ‘দা হান্ড্রেড’-এর নতুন মৌসুম। মোস্তাফিজ খেলতে পারলে তিনিই হবেন এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝