ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে আ.লীগের সাবেক এমপি নূর মোহাম্মদকে কারাগারে প্রেরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৪৩ পিএম
X
Advertisement

জামালপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে নাশকতার মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. আনিসুজ্জামান গামা জানান, বিচারক তানজিনা আক্তারের আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হয়। এসময় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন আবেদনের প্রেক্ষিতে আগামী ১৪ জুলাই শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জেডজেড/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement