ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রায়পুরে এক মাস ধরে নিখোঁজ বেকারি শ্রমিক, দুই সন্তান নিয়ে অসহায় স্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে বেতন উত্তোলনের পর বাড়ি ফেরার পথে মো. তাজুল ইসলাম ভূঁইয়া (২৪) নামে এক বেকারি শ্রমিক প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় স্ত্রী শিলা আক্তার (২৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার তাহেরপুর গ্রামের মৃত মকবুল ভূঁইয়ার ছেলে তাজুল ইসলাম বর্তমানে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকার ইসমাইল মিজি বাড়িতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি রায়পুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইসলামিয়া বেকারিতে কর্মরত ছিলেন। সংসারে তাদের দুটি ছোট ছেলে সন্তান রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে তাজুল ইসলাম বেকারি থেকে মাসিক বেতন উত্তোলন করে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। বের হওয়ার সময় তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৮১৯-৬২৭৯৬৩) বাসায় রেখে যান।

সেদিন বিকেল ৪টার দিকে স্ত্রী শিলা আক্তার ইসলামিয়া বেকারিতে গিয়ে স্বামীর খোঁজ নিলে কর্তৃপক্ষ জানায়, তিনি সকালে বেতন নিয়ে চলে গেছেন। তবে এরপর কোথায় গেছেন, সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেনি।

পরবর্তীতে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাজুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। পারিবারিকভাবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর অবশেষে নিখোঁজ হওয়ার এক মাস এক দিন পর, গত ৫ জুলাই রায়পুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী।

শিলা আক্তার বলেন, “আমার দুটি ছোট ছেলে সন্তান নিয়ে আমি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। আমার স্বামী বেতন তুলে আর বাসায় ফেরেননি। আমি প্রশাসনের কাছে আমার স্বামীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার আকুল আবেদন জানাচ্ছি।”

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শ্রমিকের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওআরএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement