ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের সড়কে ট্রাকচাপায় ঠিকাদার নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।


রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের সিপি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মোহাম্মদ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোহাম্মদ হোসেন সিএনজি অটোরিকশায় করে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়ক দিয়ে যাচ্ছিলেন। সিপি মোড় এলাকায় তিনি অটোরিকশা থেকে সড়কের ডান পাশে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কনটেইনারবাহী ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট-১১-২২৩৬) সিএনজি অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। একই ঘটনায় অটোরিকশাচালক সাইফুল ইসলামও আহত হন এবং অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়।


দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মীরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর নবী রাহাত বলেন, “আহত রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল। আমরা তাকে চমেক হাসপাতালে রেফার করি।”জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মোহাম্মদ হোসেন গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”দুর্ঘটনার পর ট্রাকটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement