ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে মাহিন্দ্রা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম
X
Advertisement

জামালপুরের সরিষাবাড়ীতে মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আপন (১৮) নামে যুবক নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সানাকৈর এলাকার নয়াপাড়া মসজিদসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আপন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আপন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক চান মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মাহিন্দ্রা ও মোটরসাইকেলটি জব্দ করেছে।

জেজে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement